SubhanAllah - Alhamdulillah - La Ilaha Illallahu - Allahu Akbar - ALWAYS do this Zikir, except in toilet

Menu

About




বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না এই ওয়েবসাইট আল্লাহর অনুমতি সাহায্যে একটি বিনামূল্যে লাইব্রেরি আমরা যথাসাদ্ধ চেষ্টা করেছি এখানে শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক নির্ভরযোগ্য যাচাইযোগ্য ইসলামিক তথ্য বাংলা ভাষায় সহজলভ্য করতে আমল এবং দাওয়াতে কর্মঠ নিবেদিত উলামাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সঠিক তথ্য ওয়েবসাইট এবং ইমেইলে প্রশ্ন উত্তরে দেওয়ার চেষ্টা করছি 

আমাদের বই গজল বাংলাদেশ থেকে খুঁজে আনিয়ে অনেক বেছে বেছে প্রকাশ করতে হয় কারণ বাজারে অনেক বিদাতি ভ্রান্তমতবাদের লেখক এবং অনুবাদকারীদের বই গজল আছে যেগুলো চিহ্নিত করে বাদ দিতে আরো বেশি সময় লাগে এই দেরির জন্য আমরা দুঃখিত অনেক ভিসিটর আমাদের বই, বয়ান/ওয়াজ পাঠিয়েছেন, এর জন্য আমরা চিরঋণী এবং আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত দাওয়াতের মেহনতে জড়িত রাখুন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করুন 

আমাদের সবার জন্য মৃত্যু অবধারিত মৃত্যুর পরে আমাদের শরীর কবরে যাক বা পুড়ে ছাই হয়ে যাক বা সমুদ্রে মাছ খেয়ে ফেলুক বা অন্য যেকোনো ভাবে ধ্বংস হয়ে যাক, আমাদের সবার আত্মাকে আমাদের কবরের নির্দিষ্ট জায়গায় ফেরেশতারা নিয়ে এসে জিজ্ঞেস করবেন, আমাদের রব/পালনকর্তা কে? আমাদের ধর্ম কি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করবেন ইনি কে? এটি আমাদের জন্য সবচেয়ে জরুরি পরীক্ষা এবং এই পরীক্ষার প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষার প্রশ্নের উত্তর মুখস্ত করে কেউ পার পাবেনা ময়না পাখিকে আপনি যত কথা শিখান না কেন, বিড়াল সেই ময়নাকে আক্রমণ করলে সে নিজের ভাষায় চিৎকার করবে ঠিক সেভাবে, যখন আমাদের কবরে প্রশ্ন করা হবে, আমাদের অন্তরে যা আছে আমরা সেটাই উত্তর দিব 

আমার অন্তরে যদি স্থাপিত থাকে আমার পালনকর্তা আমার চাকরি বা ব্যবসা বা বাড়ি বা জমি বা ব্যাংকের টাকা, বা যেকোনো  কিছু, তাহলে আমি ফেরেশতাকে তাই বলবো আমার অন্তরে যদি থাকে আল্লাহ আমার পালনকর্তা তাহলে আমি বলবো আল্লাহ আমার দিলে আমার পালনকর্তা আল্লাহ স্থাপিত করার জন্য আমাকে আল্লাহর বড়ত্ব বলতে, শুনতে, দেখতে এবং চিন্তা করতে হবে কোরানের সবজায়গায় এই চার কাজের বিস্তারিত বর্ণিত আছে আল্লাহের রাস্তায় দাওয়াতের মেহনত করে এমন পরিবেশে নিয়মিত থাকা যেন আমরা আল্লাহর বড়ত্ব বলতে, শুনতে, দেখতে এবং চিন্তা করার অনুশীলন করে আল্লাহ যে আমার পালনকর্তা সেটা আমার দিলে স্থাপন করতে পারি(ঈমান শক্তিশালী করতে পারি)

শয়তান আমাদের ধোকা দেয় যে অন্য কোনো ভালো কাজ করে নিজেকে জান্নাতি মনে করা, যেন আমরা দাওয়াতের মেহনত করে আমাদের দিল ঠিক করতে না পারি আমরা সবাই নিজেকে জিজ্ঞেস করি, আলসেমি বা শয়তানের ধোকায় পরে এই পরীক্ষায় ফেল করলে বা ফেল করার সুযোগ নিলে আমাদের কোনো উপায় আছে? শয়তানকে জিততে দিবেন না নিজে জিতবেন? সেই অনুযায়ী মেহনত করুন 

আমি যদি ইসলাম ধর্ম মেনে চলি তাহলে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলতে পারবো আমার ধর্ম ইসলাম আমি যদি ইসলাম ধর্ম বিরোধী সংস্কৃতি (দেশী বা বিদেশী) মেনে চলি তাহলে আমি সেটাই জবাব দিব ব্যাটারি যত শক্তিশালী হয়, ব্যাটারি তত শক্তিশালী গাড়ি/মটর চালাতে পারে আমি উপরে বর্ণিত দাওয়াতের মেহনত করে ঈমান যত শক্তিশালী করবো, আমি তত বেশি ইসলাম ধর্ম মানতে পারবো দুনিয়ার কাজে শয়তান আমাদের ঈমান দুর্বল করে এবং দাওয়াতের মাধ্যমে আমরা ঈমান শক্তিশালী করতে পারি আল্লাহ কাছে একমাত্র ইসলাম মনোনীত এবং গ্রহণযোগ্য ইসলাম আল্লাহর হুকুম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন এবং সাহাবারা নবীর অনুকরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন 

আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মেনে চলি তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনতে পারবো আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত না মেনে চলি তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনতে পারবো না 

পাস্ করলে আত্মাকে ঘুম পাড়িয়ে কবর প্রশস্ত করে বেহেস্তের জানালা খুলে দেওয়া হবে ফেল করলে কবরের আজাব শুরু হয়ে যাবে 

এই পরীক্ষায় পাস্ করার চেষ্টা করলে আল্লাহ আমাদের পাস্ করতে সাহায্য করবেন আমি চেষ্টা না করলে বা চেষ্টা করার ভান করলে আল্লাহ আমাকে এই পরীক্ষায় পাস্ করতে সাহায্য করবেন না আমরা সবাই আমাদের নিজের নিজের হিসাব নিয়মিত নেই এবং এই পরীক্ষায় পাশ করার মেহনত করি, মৃত্যু পর্যন্ত 

এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন



No comments:

Post a Comment